দিনাজপুরে প্রধান শিক্ষকদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মতবিনিময়: জোর শিক্ষার মানোন্নয়নে


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দিনাজপুরে প্রধান শিক্ষকদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ৩১ আগস্ট দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি,তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়ন শিক্ষকদের ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের স্কুলমুখী করতে না না দিকনির্দেশনা প্রদান করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এনডিসি পরিচালক (প্রশাসন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,মোঃ আবুল আমিন (যুগ্মসচিব) প্রকল্প পরিচালক সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফিডিং কর্মসূচি মিজ্ ইসরাত জাহান যুগ্মসচিব(বাজেট ও অডিট)প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,মোঃ আজিজুর রহমান রংপুর বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা,মোঃ জেদান আল মুসা পিপিএম পুলিশ সুপার দিনাজপুর অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল প্রশাসক জেলা পরিষদ দিনাজপুর,এসময় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ