লিটন আহামেদ রানা, বিশেষ প্রতিনিধি।।
ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের ইছামতী নদীর উপর বয়ে চলা তুইতাল -বকচর খালের উপর একটি ব্রিজের অভাবে ৩টি ইউনিয়নের ৩০ হাজার মানুষের ভোগান্তির শেষ নেই। তিনটি ইউনিয়নের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে এই বাশেঁর সাঁকো টি।


নয়নস্রীর তুইতাল-বকচর গ্রামের উপর দিয়ে বয়ে চলা ইছামতি নদীর তুইতাল-বকচর খালের উপর একটি ১৯৯০ দশকের এর মাঝামাঝি সয়য়ে ১টি ব্রিজ হলেও তা উদ্বোধনের আগেই, বর্ষার পানির স্রোতে ভেঙ্গে যায় এরপর থেকে তিনটি ইউনিয়নের ৩০ হাজার মানুষের ভোগান্তির শেষ নেই এখানে রয়েছে হাসপাতাল, ব্যাংক,বীমা,এনজিও বিভিন্ন বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠিত তুইতাল প্রভাতী বাজার,যা এখন বিলুপ্তির পথে শুধু একটি ব্রিজের অভাবে, তাছাড়া আরও রয়ছে ,মসজিদ মাদ্রাসা, গ্রীজা,মন্দির ব্রিজের অভাবে এ এলাকার ৩০ হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
আপনার মতামত লিখুন :