মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মোংলায় শিল্পাঞ্চল এলাকার সরকার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সরকার মার্কেটের সারিবদ্ধ থাকা অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্স সরঞ্জাম, ওষুধ এবং চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মোংলা শিল্পাঞ্চল সংলগ্ন সরকার মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ১০টি দোকানকে গ্রাস করে।

প্রাথমিক তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিলো রাজু নামের এক ব্যাবসায়ীর ইলেকট্রনিক্স পণ্যের দোকান ডাঃ সেলিমের ফার্মেসি (ওষুধের দোকান)চায়ের দোকান অন্যান্য খুচরা ব্যবসার দোকান।
আগুনে এসব দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।
স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ান্ত্রণ আনা হয় ।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন তাদের সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
আপনার মতামত লিখুন :