সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধ ও আইসিটি-ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : 


সাতক্ষীরায় জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি এবং জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাইবার অপরাধ প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা কার্যক্রম জোরদার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবন সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


রোববার (১৯ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। সভায় গত মাসের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ সময় বক্তব্য দেন জেলা আইসিটি কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত দত্ত, সদর উপজেলা প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আনিসুর রহমান এবং সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের লিডার শেখ মাহবুবুল হক।


সভায় অনলাইনে ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখা, অপতথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাইবার অপরাধসংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ মতামত নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তাবিষয়ক কার্যক্রম জোরদার এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।


এছাড়া নিরাপদ ইন্টারনেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি, অনলাইন অপসংস্কৃতি প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি তথ্য ও কনটেন্ট শনাক্তকরণ, জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত রোবটিকস কর্নার এবং ১২০টি আইসিটি ল্যাবের কার্যক্রম নিয়মিত তদারকি, শিক্ষার্থীদের ল্যাব ব্যবহারের সুযোগ সম্প্রসারণ এবং উদ্ভাবনী ধারণা সংরক্ষণ ও মূল্যায়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা দুটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার নাফিউল ইসলাম।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ