সুবর্ণচরে হেফজ বিভাগের ছাত্র নিখোঁজ, সন্তানের সন্ধানে উদ্বিগ্ন পরিবার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার এলাকার লালমিয়া মহাজন নূরানী ও হিফজুল কুরআন মাদ্রাসার আবাসিক ছাত্র মো. রাকিব (১৪) গত ৪ জুলাই থেকে নিখোঁজ রয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


নিখোঁজ রাকিব সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজার এলাকার আব্দুল মান্নান ও ফাতেমা বেগম দম্পতির সন্তান। মাদ্রাসাসূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় তার পরনে কফি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও স্যান্ডেল ছিল।


মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক জানান, প্রতিদিনের ন্যায় সেদিনও সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে হেফজ বিভাগের শিক্ষার্থীদের বিশ্রামের সময় ছিল। এ সময়ের কোনো এক ফাঁকে রাকিব কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


তিনি আরও জানান, রাকিব মাদ্রাসার আবাসিকে থেকে পবিত্র কুরআনের হেফজ সম্পন্ন করছিল এবং তার হেফজ শিক্ষা প্রায় শেষ পর্যায়ে ছিল। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।


পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বাড়ি না ফেরায় তারা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে কিনা, তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এ ঘটনায় চর জব্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি ট্রাকিং নং- D928QK ও জিডি নং-৬৭৭।


রাকিবের সন্ধান পেয়ে থাকলে 01828070170 অথবা 01624900607 নম্বরে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ