শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভূতপূর্ব সাফল্য: বৃত্তি পেয়েছে ১৭ শিক্ষার্থী


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ


২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে গৌরবোজ্জ্বল কৃতিত্ব প্রদর্শন করেছে।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, কৃতী শিক্ষার্থীদের মধ্যে ৭ জন অত্যন্ত মর্যাদাপূর্ণ 'ট্যালেন্টপুল' বৃত্তি এবং ১০ জন 'সাধারণ গ্রেড' বৃত্তি লাভ করেছে। শিক্ষার্থীদের এই অসাধারণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।


ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলো—তন্ময় কর, মোছাঃ কুলসুম, মোছাঃ আমিনা, মোছাঃ মেহজাবিন নাবা, আফিয়া ইবনাত খান, তাহসিন সাবা (মেধা) এবং তাসনিয়া আলীম। অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে—আঃ রাহিম, মোঃ মুস্তাকিম হোসেন, মোঃ বেলাল আহমেদ হুসাইন, আরাফি মুসনাদ, মোঃ সালাউদ্দিন সরকার, শয়ন সাংমা, মোঃ মুন্না খন্দকার, মোছাঃ আদিবা খাতুন, মোছাঃ ফাতেমা সরকার (মুন) ও কথা সাহা।


এই অবিস্মরণীয় সাফল্যের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, "শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার ফলেই আজ এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের মুখ উজ্জ্বল করবে।" বিদ্যালয়ের এই সাফল্যে শুভানুধ্যায়ী ও স্থানীয় এলাকাবাসী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ