চান্দিনার নবাবপুরে গড়ে উঠেছে কিশোর গ্যাং


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মীর মোশারফ হোসেন বাবু, কুমিল্লা জেলা প্রতিনিধি


চান্দিনার নবাবপুর বাজারে কিশোর গ্যাংয়ের ছি*ন*তা*ই, করা মোবাইল উদ্ধার স্থানীয়দের সহায়তায় অপরাধী শ"না"ক্ত করা হয়েছে। কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের গ্রুপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের নূরানী হোটেল এন্ড রেস্টুরেন্টে অবস্থানরত এক ভোজনবিলাসীর কাছ থেকে কৌশলে মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল কিশোর দুর্বৃত্ত।


ঘটনার পরপরই বিষয়টি নবাবপুর বাজারে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ সময় স্থানীয় সচেতন ব্যাক্তি বর্গ ও জনগণ নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে । তাদের তাৎক্ষণিক তৎপরতা ও সহযোগিতার ফলে অভিযুক্ত কিশোরদের সনাক্ত করা সম্ভব হয়।


এ বিষয়ে চান্দিনা উপজেলার বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, “এ ধরনের অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদের ওপর আইন প্রয়োগের মাধ্যমে আপনারা সবাই মিলে তাদের আইনের হাতে তুলে দিন এবং সমাজ থেকে ইয়াবা মাদক দ্রব্য সহ সকল ধরনের অপকর্ম রুখে দিতে সচেতন থাকুন।”


পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী মনে করছেন, প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত সচেতনতাই এ ধরনের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে, স্থানীয়রা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে বাজার এলাকায় নিরাপত্তা জোরদার ও নিয়মিত নজরদারির জোর দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ