সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের শরিষাকোল বাজারে শুক্রবার(২৫ সেপ্টেম্বর সকালে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

এদিন সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরিষাকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, এদিন সকালে যাত্রীর অপেক্ষায় সরিষাকোল বাজারে সিএনজি অটোরিকশায় বসে ছিলেন মোমিনুল। এ সময় উল্লাপাড়ার দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তার সিএনজিতে ধাক্কা দেয়। এতে তিনি সিএনজি থেকে পাকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :