আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার নির্দেশনামূলক আলোচনা প্রথম অনুষ্ঠিত।
শুক্রবার ২৯ মে সকাল ৯টায় পার্বতীপুর উপজেলার দক্ষিণ হরিরামপুর মৌলভীবাজার স্কুল মাঠ প্রাঙ্গনে অ্যাসোসিয়েশন অফ প্রগ্রেসিভ মাইন্ডস এপিএম এর আয়োজনে মোঃ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এপিএম কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব,কেন্দ্রীয় কমিটির সহ জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা.উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ সাইদুর রহমান।
এ ছাড়াও এ পি এম কার্য নির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হেলালুজ্জামান হেলাল বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক, মো:জেয়াদুল হক সহকারী শিক্ষক নাগেশ্বরী কামিল মাদ্রাসা কুড়িগ্রাম,মোঃসুলতান মাহমুদ সহকারী শিক্ষক সানাউল্লাহ উচ্চ বিদ্যালয়, পাবিপ্রবি এর সাবেক শিক্ষার্থী মোঃ সামিদুল ইসলাম প্রভাষক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা,মো:আবু তাহের এপি এম শিক্ষার্থী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দিনব্যাপী সামাজিক ও বিভিন্ন শিক্ষা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ জনসংখ্যা বিষয়ক সম্পাদক উমর ফারুক ও অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ সাইদুর রহমান।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :