মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক এ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক জনাব তুহিন আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গনপতিরায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম মহোদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নূরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, প্রমুখ।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মুনজুরে মওলা, মেডিনোভা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ আজাদ, বেসরকারি হাসপাতালের ডায়াগনস্টিক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সৌকত আহমেদ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের হিসাবরক্ষক শারমিন আক্তার,নমুনা সংগ্রহকারী মাহিন মন্ডল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীও সিরাজগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের গার্লস ইন রোভার, রোভার স্কাউট, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরন্নবী খান জুয়েল,প্রমুখ।
আপনার মতামত লিখুন :