মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ৫৬ জন হজ্বযাত্রীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আল-নাফি ট্রাভেলসের তত্ত্বাবধানে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চরবাটা খাসের হাট জামে মসজিদ থেকে তারা ঢাকার আশকোনা হজ্ব ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন।
যাত্রার আগে মসজিদ প্রাঙ্গণে হজ্বযাত্রীদের জন্য এক দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা হজযাত্রীদের জন্য বিশেষ দোয়া করেন। আবেগঘন পরিবেশে স্বজনরা হজযাত্রীদের বিদায় জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-নাফি ট্রাভেলসের মুয়াল্লিম ও চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন, হযরত আয়েশা (রা.) কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন, দুলাল মিয়ার হাট আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হোসাইন আহমেদ, চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ইসমাইল, সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, চরক্লার্ক দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছানা উল্লাহ নুরী, চরবাটা খাসের হাট জমে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুর মাওলা, চরবাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. দিদারুল আলম, আব্দুল গফুর জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন, চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক আবু বকর ছিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক এমসিসি গোলাম মাওলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় আলেমগণ হজ্বের গুরুত্ব, ফজিলত ও করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন। তারা বলেন, হজ্ব ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে খালিসভাবে হজ্ব আদায় করতে হবে এবং সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে।
আল-নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. নাজিম উদ্দিন জানান, তার প্রতিষ্ঠান প্রতিবছরের মতো এবারও হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, উপকরণ সরবরাহ এবং অভিজ্ঞ মুয়াল্লিমের তত্ত্বাবধানে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে, যাতে তারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে হজের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
হজ্বযাত্রা অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ। হজ্ব শেষে হাজীরা সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসার জন্য দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :