হরিনারায়ণপুর স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন,বিদ্যালয়কে বদলে দিলেন নন্দনকাননে


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি


‎দীর্ঘ এক দশকের অবহেলা আর অবকাঠামোগত সংকটে ধুঁকতে থাকা নোয়াখালী সদর উপজেলার হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ এক নান্দনিক ও মনোরম শিক্ষাঙ্গন।


‎প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের দূরদর্শী নেতৃত্ব, অদম্য ইচ্ছা এবং নিরলস পরিশ্রমে প্রতিষ্ঠানটি পেয়েছে নতুন প্রাণ। বর্তমানে বিদ্যালয়টি শুধু অবকাঠামোগতভাবেই নয়, বরং শিক্ষার মানোন্নয়নেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

‎সম্প্রতি প্রকাশিত বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। মোট ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জনই বৃত্তি পেয়েছে, যার মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল এবং ২০ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এই সাফল্য বিদ্যালয়টির সামগ্রিক গুণগত পরিবর্তনেরই প্রতিফলন।

‎১২ নভেম্বর ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই রাবেয়া খাতুন বিদ্যালয়ের হাল ধরেন। তাঁর জাদুকরী ছোঁয়ায় ১০ বছরের জরাজীর্ণ বিদ্যালয়টি আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর আগেও তিনি চর শোল্লা ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে সেটিকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতাই তিনি এখন হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কল্যাণে কাজে লাগাচ্ছেন।

‎​‎​বিদ্যালয়ের এই অগ্রযাত্রায় প্রধান শিক্ষকের সাথে একদল আন্তরিক সহকর্মী কাজ করে গেলেও, কিছু শিক্ষকের অসহযোগিতামূলক আচরণ প্রতিষ্ঠানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সব বাধা অতিক্রম করে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাবেয়া খাতুন বদ্ধপরিকর।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে অচিরেই হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নোয়াখালী জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল শিক্ষকের ঐক্যবদ্ধ সহযোগিতা এখন সময়ের দাবি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ