উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরিফুল ইসলাম আরিফ,  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লাপাড়া উপজেলা শাখা।


শনিবার সরকারি আকবর আলী কলেজ মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।


অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের দক্ষতা ও মেধা কাজে লাগানোর আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (রাকসু) জাহিদ হাসান জোহা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শাখার সভাপতি আব্দুল আজিজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ