পাংশায় বিআরডিবি দপ্তরের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


রাজবাড়ী জেলার পাংশা উপজেলা বিআরডিবি দপ্তরের উদ্যোগে (মঙ্গলবার ২২ সেপ্টেম্বর) বিআরডিবি সদস্যদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষচারা বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী বিআরডিবি’র উপ-পরিচালক লুৎফুন নাহার।


পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. মো. আশিকুজ্জামান, পাংশা উপজেলা বিআরডিবি’র ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহম্মদ, পাংশা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিএম নুর মুহাম্মাদ চঞ্চল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হযরত আলী খানসহ বিআরডিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এরআগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন বিআরডিবি’র আওতাধীন সুফলভোগী সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী বিআরডিবি’র উপ-পরিচালক লুৎফুন নাহার বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।


সোমবার উদ্বোধনী দিনে ভার্চুয়ালী যুক্ত হয়ে পরিচালক (প্রশিক্ষণ) নাদিয়া হায়দার বিআরডিবি’র পরিচিতি, ঐতিহাসিক পটভূমি, ভিশন, মিশন, কার্যক্রম, চলমান প্রকল্প/ কর্মসূচী ও অর্জন এবং বিআরডিবি’র সমবায়ী/ সুফলভোগীদের অধিকার ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ