মোংলায় মাদক সহ দম্পতি গ্রেপ্তার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


মোংলা থানা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার সহ এক দম্পতিদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। তিনি আরো জানান, গোপন তথ্যের মাধ্যমে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার চিলা ইউনিয়নের মধ্য হলদিবুনিয়া এলাকায় তাদের নিজ বাড়িতে এ অভিযান চালায়। 


এ সময় তাদের বাড়ি তল্লাশি করে বিক্রির জন্য মজুদ করা ২০০ গ্রাম গাঁজা জব্দ করে থানা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসাবে জড়িত। এ দম্পতির বিরুদ্বে মাদক বেচাকেনার অভিযোগ ছিলো পুলিশের কাছে। গ্রেপ্তার দম্পতিরা হলেন কুব্বত শেখ (৬২) ও কুব্বত শেখের স্ত্রী নাসিমা বেগম (৫৪)।


ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে থানায় থানার এ কর্মকর্তা।।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ