মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৬নং ধানঘড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন মোঃ লিটন সেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ লিটন সেখ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে স্থানীয়দের মধ্যে তার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে জানা গেছে।
তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে তিনি দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
মেম্বার প্রার্থী মোঃ লিটন সেখ বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। ওয়ার্ডের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, অসহায় মানুষের সহযোগিতা এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে চাই। এজন্য আমি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মানুষের সঙ্গে সহজভাবে মিশে চলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে লিটন সেখের প্রতি অনেকের আস্থা রয়েছে। তবে নির্বাচনে শেষ পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তারা জানান।
আপনার মতামত লিখুন :