দিনাজপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার আহ্বান-মন্ত্রী আসাদুল হাবিব দুলু।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি


দিনাজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,সভায় দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে জেলা প্রশাসনকে আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।


বুধবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাঞ্চন (১)জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জেলা প্রশাসনকে এই আহ্বান জানান।


দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি,মতবিনিময় শেষে মন্ত্রী বলেন দিনাজপুর জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি আরও জোরদার করতে হবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে,কিন্তু কিছু জায়গায় আইনশৃঙ্খলার অবনতির কথা শোনা যাচ্ছে,যাঁর ফলে দেশে সন্ত্রাস উগ্রবাদী গুম খুন ধর্ষণের মতো জঘন্য কার্যক্রম বেড়ে গেছে,অপরাধীদের দমন করতে হলে দেশে আইনশৃঙ্খলার ভূমিকা আরও জোরদার করতে হবে,তাঁর জন্য প্রতিটি জেলায় আইনশৃঙ্খলার সমন্বয় কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি,দিনাজপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য মন্জুরুল ইসলাম এমপি,দিনাজপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এমপি,জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম,জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসূল, রাখি প্রমুখ।এসময় জেলা পুলিশের উদ্ববর্তন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ