এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জেলা বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। শনিবার ( ৩ এপ্রিল)দলীর প্যাডে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচীব হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরকৃত নোটিশ প্রদান করা হয়।
গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ছয়ানী ইউনিয়নের দেবীপুর দোয়ালিয়ায় খাল খননের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু। এসময় জামাল উদ্দিনের ব্রিক ফিল্ডের কতিপয় উশৃংখল কর্মী ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসকে নিয়ে প্রতিহিংসা বশত অবান্তর অভিযোগ তোলে এবং খালখনন কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করেন।
এসময় উপস্থিত সংসদ সদস্যসহ সবাই উত্তেজিত জামাল উদ্দিন এর কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান। অন্যদিকে জেলা বিএনপির স্বাক্ষরিত নোটিশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়েছে ” আপনার প্রকাশ্যে ইন্ধনে ও নেতৃত্বে উক্ত ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমতাবস্থায় আগামী ৩ দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচীবের কাছে স্বশরীরে এসে লিখিত ভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। নতুবা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সাংগঠনিক ব্যবস্থা( বহিষ্কার) করা হতে পারে।
এবিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা আমার বিরুদ্ধে ঐদিন প্রকাশ্যে ইন্ধন দিয়ে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়া এ বিষয় নিয়ে যারা ( রাজনৈতিক কতিপয় হিংসাত্বক) ব্যাক্তিরা কিছু লোকজনকে লেলিয়ে দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগের তুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস।
তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ঘটনার সময় মাননীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন তিনি সব বিষয়ে অবগত আছেন, আমি দলের যেকোন সিদ্ধান্তকে সম্মান করি। এব্যাপারে জেলা বিএনপির যে কোন পদক্ষেপ কে আমি স্বাগত জানাই।
তিনি আরো বলেন, আমার রাজনৈতিক, সামাজিক সম্মান ক্ষুন্ন হলে আমি বেগমগঞ্জের অভিবাবক মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা ও জেলা বিএনপির সাথে পরামর্শ করে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। এব্যাপারে বরকত উল্লা বুলু বলেন, দলীর শৃঙ্খলা ভঙ্গকারী যেহেই হউক তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :