পাংশার হাটবনগ্রাম বাজারে ৪ দোকানে দুর্ধর্ষ ডাকাতি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির হাটবনগ্রাম বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে রবিবার (১৬ আগস্ট) দিনগত গভীর রাতে নৈশ প্রহরীদের হাত-মুখ বেঁধে ৩টি জুয়েলার্স ও ১টি ফার্মেসী মোট ৪টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ৮/১০ জনের ডাকাত দল নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার স্বর্ণ ও রৌপ অলঙ্কার লুণ্ঠন করে নিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে সোমবার (১৭ আগস্ট) সকালে পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন

জানা যায়, গত রবিবার দিনগত গভীর রাতে ৮/১০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল হাটবনগ্রাম বাজারের কালু ও জাকির নামের ২জন নৈশ প্রহরীর হাত-মুখ বেঁধে বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সের পংকজ বিশ^াসের সুস্মিতা জুয়েলার্স, কৃষ্ণপদ বিশ^াসের লক্ষী জুয়েলার্স, শ্যামল কুমার মজুমদারের গ্যারান্টি জুয়েলার্স ও রবীন্দ্রনাথ পালের রাহুল ফার্মেসীর তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, রৌপ ও নাকফুল লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ