আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
দিনাজপুর জেলার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আর আই হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় মোঃ মুকুল হোসেনকে র্যাংক ব্যাজ পরিধান করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
মোঃ মুকুল হোসেনের নিজ জেলা নিলফামারীতে তিনি গত ২০২২ সালের নভেম্বর মাসের ২১ তারিখে দিনাজপুর জেলায় সশস্ত্র আর আই পদে যোগদান করেন তিনি যোগদানের পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন আজ তিনি আর আই থেকে সহকারী পুলিশ সুপার পদন্নতি পাওয়ায়
দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে মোঃ মুকুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
এসময় মোঃ রফিকুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ আব্দুল হালিম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :