মোঃ জমির হোসেন, বেনাপোল প্রতিনিধি
"এসো যুবক মাঠে লড়ি, মাদক মুক্ত দেশ গড়ি"। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শুরু হতে যাচ্ছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৬’। কাগজপুকুর ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ১৬ দলীয় বিশাল ফুটবল টুর্নামেন্টটি স্থানীয় কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামোদী দর্শক ও স্থানীয় ফুটবলামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে চোখধাঁধানো সব পুরস্কার: চ্যাম্পিয়ন দল: বিশাল ট্রফির সাথে পাবে একটি বড় ফ্রিজ। রানার্সআপ দল: ট্রফির সাথে পাবে একটি ছোট ফ্রিজ।
বিশেষ আকর্ষণ: প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য থাকছে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারসহ অন্যান্য আকর্ষণীয় পুরষ্কার। মোট ১৬টি দল নকআউট পদ্ধতিতে লড়াই করবে। দলপ্রতি এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা (আমন্ত্রণপত্র গ্রহণের সময় ১,০০০ টাকা অগ্রিম প্রদান করতে হবে)। শুরুর একাদশে ৮ জন খেলোয়ার এবং ৫ জন বদলি খেলোয়াড় রাখা যাবে। খেলোয়াড়দের নিজস্ব জার্সি, বুট এবং বল সাথে আনা বাধ্যতামূলক।
ম্যাচ শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকলে ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ ও বিস্তারিত জানতে আয়োজক কমিটির দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে:
মো: আমিরুল ইসলাম (সভাপতি) – ০১৯১৬৭০৬২৯৪, মো: আমিনুর রহমান (টিম ম্যানেজার) – ০১৪০০৯০৩৮৪১ - আব্দুল মালেক-০১৯১৯-২৪৬৪৪৫ সহ-সভাপতি, মো: ইয়াকুব আলী (সাধারণ সম্পাদক) – ০১৬১৬৫৪৭৮৪১ ছাড়াও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: ইমাম (০১৯০৩৮৮১৮০৬), আরিফ (০১৯২৬৩১৩৪৪৭), উজ্জ্বল (০১৯৪৬৫০৮৯৫৬), কামরুল (০১৬০২৮৯১৪২৭), আব্দুস সাত্তার (০১৯২২৮৭৭৮১৮), বিপ্লব (০১৯০৫১৪৮২১৩), সোহাগ (০১৯৫৯৮২১৮১৯) অথবা সোহান (০১৯৮১৮২৩৮৮৬)।
আপনার মতামত লিখুন :