পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী, তাড়াশে আলোড়ন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা,  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম হয়েছে। পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে কোনো সংঘর্ষ বা সহিংসতার পথ না বেছে শেষ পর্যন্ত স্ত্রীকে তার কথিত প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন স্বামী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়িয়া গ্রামের বাসিন্দা সেলিম রেজার স্ত্রী সুমাইয়া পারভীন (২৫)-এর সঙ্গে রায়গঞ্জ উপজেলার ভূয়াট গ্রামের আউয়াল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২৮)-এর দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা চলছিল।


স্থানীয়দের দাবি, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে সেলিম রেজা বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি পুনরায় বাড়িতে ফিরে এসে নিজ ঘরে স্ত্রী ও আসাদুল ইসলামকে একসঙ্গে দেখতে পান। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।


পরে উভয় পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে সেলিম রেজা বৈবাহিক সম্পর্কের ইতি টেনে স্ত্রীকে তার পছন্দের ব্যক্তির সঙ্গে নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয়দের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে সুমাইয়া পারভীন ও আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। পরদিন সকালে নবদম্পতিকে নিজ দায়িত্বে গন্তব্যের উদ্দেশ্যে বিদায় করে দেন সেলিম রেজা।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মালেক হোসেন বলেন, “পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা ছিল। ঘটনার রাতে বিষয়টি প্রকাশ্যে এলে উভয় পক্ষের সম্মতিতে সামাজিকভাবে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়।” ঘটনাটি আমবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ