পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥


রাজবাড়ী জেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক এবং উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন।


আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত সরদার প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান। বক্তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বারোপ করেন।


পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে কয়েক দিন ধরে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ কর্মসূচির আয়োজন করে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ