মোংলায় ১০ম শ্রেণীর ছাত্র নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


মোংলা দিগরাজ বি এন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র নাজিব (১৬) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।


পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ মে ( বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় নাজিব। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে বাসায় ফিরে না আসায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন।


সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। নিখোঁজ নাজিবের পিতার নাম ফজলু। কোনো হৃদয়বান ব্যক্তি যদি নাজিবের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার। যোগাযোগ ০১৭৬৯-৭৬৫২৩৫


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ