স্বামীর অধিকারের দাবিতে গৃহবধূর অনশন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি।।


লক্ষ্মীপুরের রামগতিতে স্বামীর অধিকারের দাবিতে ফরিদা আক্তার নামের এক গৃহবধূ অনশন শুরু করেছেন। রোববার (১৮ মে) সকালে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী আলমগীর মিয়ার বাড়িতে স্বামীর পৈতৃক ভিটার সামনে তিনি এ অনশন শুরু করেন। মো:বিপ্লব হোসেন ওই বাড়ির আবু জাহের মিয়ার ছেলে।


অনশনরত ফরিদা আক্তার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাগবাড়ী এলাকার জাফর মিয়ার মেয়ে।


ভুক্তভোগী ফরিদা আক্তার জানান, তিনি বিপ্লব হোসাইনের সঙ্গে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৫ সালের ৬ অক্টোবর নোটারি পাবলিক কার্যালয়ে তাদের বিবাহের হলফনামা নিবন্ধিত হয়। তিনি অভিযোগ করেন, বিয়ের পর বিপ্লব তার কাছ থেকে টাকা, চুক্তিনামা, কাবিননামাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যান।তিনি আরও বলেন, “অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে আমি তার গ্রামের বাড়ির বসত ঘরের সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত বিপ্লবের দেখা না পাব, ততক্ষণ এখান থেকে যাব না। না খেয়ে মারা গেলেও আমি এখান থেকে সরব না। আমাকে আমার স্বামীর অধিকার ফিরিয়ে দিতে হবে।


এদিকে স্বামীকে হারিয়ে পাগলপ্রায় ফরিদা ঢাকার ভাড়া বাসায় আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান বাসার মালিক। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন বাসার মালিক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাসন থানার সাব-ইন্সপেক্টর পারভেজ জানান, ফরিদা নামের এই মেয়েটি স্বামীর খোঁজ না পেয়ে দরজা জানালা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেছিল আমরা তাকে উদ্ধার করে স্বামীর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেই।


স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হোসাইন এর আগেও চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় একাধিক বিয়ে করেছেন। স্থানীয়দের দাবি, তিনি বহুবিবাহে আসক্ত।


বিপ্লবের বাবা আবুজাহের বলেন,আমার একমাত্র ছেলে বহুবিবাহে আসক্ত। তাকে কোনোভাবেই নিবৃত্ত করা যাচ্ছে না। বাধ্য হয়ে আমি ইউনিয়ন পরিষদে তার সঙ্গে সম্পর্কহীনতার হলফনামা দিয়েছি। বর্তমানে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম জানান, ফরিদা ও বিপ্লবের বিষয়টি সমাধানে একাধিকবার বসা হয়েছে। তবে বিপ্লবের অনুপস্থিতির কারণে সমস্যার সমাধান সম্ভব হয়নি।


এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, “থানার একটি টিম পাশের এলাকায় অভিযানে রয়েছে। কাজ শেষ হলেই ঘটনাস্থলে যাবে। পরে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ