নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বজ্রপাতে সাতীরার শ্যামনগরে লুৎফর রহমান (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। মাঠে ধান রোপণের সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। বুধবার (১২ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার পশ্চিম শ্রীফলকাটি গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান পশ্চিম শ্রীফলকাটি গ্রামের মৃত আহাদ আলীর পুত্র। কৃষির পাশাপাশি তিনি খুচরা ডিমের ব্যবসা করতেন।
স্থানীয় সাত্তার জানান , লুৎফর রহমান বাড়ীর পাশ^বর্তী বিলের জমিতে ধান রোপণের জন্য বুধবার সকালে যান। সকাল ৬টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়। ধান রোপণের কাজ করা অবস্থায় আংশিক বজ্রপাত শরীরে আঘাত করে। এসময় পাশে থাকা অন্য কৃষকেরা লুৎফর রহমানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লুৎফর রহমান মৃত্যুকালে স্ত্রী , দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :