দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।


দিনাজপুরের ফুলবাড়ীতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ফুলবাড়ী রেলস্টেশন অতিক্রম করার সময় একজন বৃদ্ধ লাইনের ওপার থেকে এপারে আসার সময় ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


নিহত ব্যক্তির নাম মোঃ ইসার উদ্দিন (৭০) সে ফুলবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের তেঁতুলিয়া আড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পার্বতীপুর জিআরপি পুলিশ।


এবিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন একজন বয়স্ক ব্যক্তি দুর্ঘটনায় নিহত হয়েছে লাশ উদ্ধার করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ