সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রা আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এই উৎসব কে কেন্দ্র করে দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন জড়ো হতে থাকেন।
বিকেল ৫ টায় তাদের ধর্মীয় রীতিনীতি প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জ মহিলা কলেজের পূর্ব পাশে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে মহাপোভূর আখড়ায় বাবার বাড়ি গিয়ে শেষ হয়। রথযাত্রা কে কেন্দ্র করে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রথ যাএা শুরু হওয়ার আগে উদ্বোধনী স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আমন্ত্রিত প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষনো দাস, হিন্দু বৌদ্ধ খিষটান ঐক্য পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক নরেশ কুমার ভৌমিক প্রমুখ । হিন্দু সম্প্রদায়ের ধর্মরিতি অনুযায়ী জগন্নাথ প্রভু স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ি এলেন ।
এ সময় ভক্ত বৃন্দ রাস্তার দু পাশে দাড়িয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। মহাপ্রভুর রথযাত্রায় আগমন সকল হিন্দু সম্প্রদায়ের জীবনে মংগল বয়ে আনবে এমনটাই প্রত্যাশা সকল হিন্দু সম্প্রদায় মহল্লাবাসীর। বাবার বাড়ি সাতদিন থাকার পর আবার ফিরে যাবেন স্বামীর বাড়ি । এ সময় হাজার হাজার মানুষের ঢল নামে পুরো শহর জুড়ে। সাময়িক সময়ের জন্য শহরে যানজটের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :