সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে এনায়েতপুর থানা পুলিশ। এ ঘটনায় প্রধান চোর ও চোরাই মোটরসাইকেলের ক্রেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাদী অনিকের কালো ও নীল রঙের বাজাজ ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেলটি গত ১৫ মার্চ ২০২৬ রাত ৯টা থেকে ১৬ মার্চ সকাল ৯টার মধ্যে এনায়েতপুর থানার গোপালপুর আতিয়ার হাজীর বাড়ির গ্যারেজ থেকে কৌশলে লক ভেঙে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের করা চুরির মামলার তদন্তে নেমে এনায়েতপুর থানা পুলিশ প্রধান চোর মো. শাহ আলম শাহাদত (২১), পিতাঃ শওকত আলী, সাং- গোপালপুর চরকাদহকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শাহ আলম শাহাদতের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলের ক্রেতা মোঃ নুর ইসলাম (২৩) সাং- রাজাপুর বাজার, থানা বেলকুচি ১২ এপ্রিল রাত ১টা ১৫ মিনিটে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পরে নুর ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী গোপরেখী ইলিয়াস কণা স্কুল এন্ড কলেজের পেছনে গোপনে লুকিয়ে রাখা অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :