আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের নবাবগঞ্জে সাবেক এমপি শিবলী সাদিক এর স্ত্রী খাদিজা মল্লিক শিমুর অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা অসুস্থ হয়ে পড়লে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
সোমবার ৩০ মার্চ সাবেক এমপি শিবলী সাদিক এর স্ত্রী খাদিজা মল্লিক শিমু তাঁর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে স্বামী শিবলী সাদিকসহ তিনজনকে দায়ী করে আত্মহত্যার চেষ্টা করেন।
তিনি তাঁর ফেসবুক পেজের স্ট্যাটাসে উল্লেখ করেন ২০১৯ সালে পারিবারিকভাবে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীর স্বত্বাধিকারী এমপি শিবলী সাদিকের সাথে তাঁর বিবাহ সম্পন্ন হয়। দীর্ঘ ৭ বছর বৈবাহিক জীবনে তিনি অন্যায় ও জুলুমের শিকার হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন বিবাহের ৩ মাস পর থেকে তাঁর সাথে হওয়া অন্যায় নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি তাঁর স্ট্যাটাসে এমপি শিবলী সাদিকের প্রথম পক্ষের মেয়ে স্নেহাসহ বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এ ঘটনায় পারিবারিক সূত্রে জানা গেছে বিগত বেশ কিছুদিন ধরে খাদিজা মল্লিক শিমু মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং তাঁদের দাম্পত্য জীবনে তীব্র টানাপোড়েন চলছিল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধসহ ঘুম না হওয়ার কারণে ঘুমের ঔষধ খেতে বলেন এবং তা কয়েকগুণ বেশি খেয়ে অসুস্থ পড়লে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর আইসিইউতে ভর্তি করেন পরিবারের লোকজন।
জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর কর্তব্যরত ডাক্তার মুসা আল আশারীর সাথে কথা বললে তিনি জানান রোগীর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আসা ব্যক্ত করেন। এমপি শিবলী সাদিক সাবেক আওয়ামীলীগ সরকারের আমলে দিনাজপুর ৬ আসনের লাগাতার সংসদ সদস্য ছিলেন জনগণ তাঁকে মানবতার ফেরিওয়ালা নামেই চিনেন।
এমপি শিবলী সাদিক পারিবারিকভাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার সাথে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁদের দাম্পত্য জীবনে এক মেয়ে রয়েছে পারিবারিক কলহের জেরে তাঁদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে এবং মেয়ে স্নেহাকে রেখে চলে যান জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা এরপর ২০১৯ সালে পারিবারিক ভাবে বিয়ে করেন খাদিজা মল্লিক শিমুকে।
জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর এমপি শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন এবং স্ত্রী খাদিজা মল্লিক শিমু বাবার বাড়ি দিনাজপুরের হিলিতে থাকা অবস্থায় আজ আত্মহত্যার চেষ্টা করেন বর্তমানে এই ঘটনায় এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :