মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারীদের আধুনিক ও মানসম্মত সৌন্দর্যসেবা দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘সুষ্মিতা বিউটি পার্লার’। শুক্রবার বিকেলে উপজেলার ভূঁইয়াগাঁতী হাবিব বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে পার্লারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্লারটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন ও আব্দুল কুদ্দুস মন্ডল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদার, মার্কেট মালিক হাবিবুর রহমান এবং পার্লারের স্বত্বাধিকারী সুষ্মিতা আফরিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‘সুষ্মিতা বিউটি পার্লার’-এ নারীদের বিভিন্ন ধরনের সাজসজ্জা ও সৌন্দর্যচর্চার সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক আয়োজনে নারীদের সাজসজ্জার প্রয়োজন মেটাতে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে জানা গেছে।
পার্লারের স্বত্বাধিকারী সুষ্মিতা আফরিন বলেন, ভূঁইয়াগাঁতী ও আশপাশের এলাকার নারী ও কিশোরীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশে আধুনিক ও মানসম্মত সৌন্দর্যসেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সেবার মান ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উদ্বোধন শেষে অতিথিরা পার্লারের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরে অতিথি ও উপস্থিত নেতাকর্মীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :