মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী। শনিবার (০২ মে) খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাকরুজ্জামান অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। সাধারণ সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নীতি নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া কর্মকর্তাদের বিভিন্ন পেশাগত দাবিদাওয়ার বিষয়েও বিস্তারিত আলোকপাত করা হয়।
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ শওকত আলী, সাধারণ সম্পাদক,মোঃ সোহেল রানা,সহ সভাপতি-১ মোঃ মাহফুজুর রহমান সহ সভাপতি-২,মেহেফুজুর রহমান সহ সাধারণ সম্পাদক-১,ড.মতিউর রহমান সহ সাধারণ সম্পাদক-২ মোঃ মাকরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক,শিরিন আফরোজ অনু, সাংগঠনিক সম্পাদক,মোং কামরুল ইসলাম কাওসার, কোষাধ্যক্ষ, মোঃ নিয়ামুর রহমান সদস্য, মোঃ বজলুর রহমান নেতৃবৃন্দরা উপস্তিত ছিলেন সভার আনুষ্ঠানিকতা শেষে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী।
এই আনন্দঘন আয়োজনে কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার মাঝে সহকর্মীদের সঙ্গে সপরিবারে মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।এই ধরনের আয়োজনের ফলে কর্মকর্তাদের নিজেদের মধ্যে এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। "দিনব্যাপী এই অনুষ্ঠানটি মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :