অবৈধ নেট-পাটা উচ্ছেদে মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসন, দখলদারদের কঠোর হুঁশিয়ারি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: 


সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও খাল পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা বাইপাস সড়কসংলগ্ন খালে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাওসার আজিজ। উদ্বোধন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাল পরিদর্শন করেন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত ও কার্যকরভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেন।


অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা এবং দেশের প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান।


জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, বর্ষা মৌসুমে খাল ও পানি নিষ্কাশনের পথ অবৈধভাবে নেট-পাটা দিয়ে আটকে দেওয়ার কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


তিনি বলেন, "কিছু ঘের মালিক ব্যক্তিস্বার্থে খালের মধ্যে নেট-পাটা স্থাপন করে পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। যারা পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন শুধু নেট-পাটা অপসারণেই সীমাবদ্ধ থাকবে না। জেলার গুরুত্বপূর্ণ খাল, খালসংযোগ ও পানি নিষ্কাশনের পথগুলো পর্যায়ক্রমে পরিষ্কার ও দখলমুক্ত করা হবে, যাতে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হতে পারে এবং জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ