সুবর্ণচরে ডেসটিনি কলেজ মাঠে তানজিদ ফুটবল প্রিমিয়ার লীগ'২৬ এর উদ্বোধন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : 


নোয়াখালীর সুবর্ণচরে ডেসটিনি কলেজ মাঠে তানজিদ ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় মুন্সীর হাট স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফাতেহা একাদশ ও জনি বেস্ট এলেভেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুর রহমান আল আমিন সঞ্চালনায় ও জনতা ব্যাংক পিএলসি.খাসের হাট শাখার ম্যানেজার ও মুন্সীর হাট স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সুবর্ণচর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সাহাব উদ্দীন, ডেসটিনি কলেজের প্রভাষক মো. আকবর হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাস্টার মো. মোস্তাক আহমেদ। কেরামতপুর এমএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, ক্রীড়াপ্রেমী মো. রায়হান ও মো. সাইম এর তত্ত্বাবধানে পরিচালিত টুর্নামেন্টের দাতা সদস্য হিসেবে সার্বিক সহযোগিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল করিম বাবলু।


খেলার আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানো এবং সর্বগ্রাসী মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে বিরত রাখার লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ