বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মেগা মোটরসাইকেল শোডাউন, অংশ নিল প্রায় ২০০ মোটরসাইকেল


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ জমির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি।।


বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় বেনাপোল বাইকারহুডের আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়।


শোডাউনটি বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল চেকপোস্ট ও নোম্যান্সল্যান্ড এলাকা অতিক্রম করে নাভারণ বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোল পৌর গেটে এসে শেষ হয়। এতে প্রায় ২০০টি মোটরসাইকেল অংশ নেয়। পুরো শোডাউনজুড়ে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে এবং নীল-সাদা পতাকা হাতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠানের উদ্যোগ নেন বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ। আয়োজনে সহযোগিতা করেন সংগঠনটির অ্যাডমিন শহিদুল ইসলাম শহিদ, মফিজুর রহমান, মেহেদী হাসান মোঃ জমির হোসেন ও আতিকুজ্জামান রিমু।


আয়োজক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, "বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে আজ শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনা তথা লিওনেল মেসির সমর্থকরা একত্রিত হয়েছেন। প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে আমরা বেনাপোল বলফিল্ড থেকে যাত্রা শুরু করে চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড ও নাভারণ বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলে ফিরে আসি। আমাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করা। ইনশাআল্লাহ, সবাই মিলে ফাইনাল ম্যাচ উপভোগ করবো এবং আশা করছি আর্জেন্টিনা শিরোপা জিতবে।"


বেনাপোল ক্রীড়া সংস্থার সেক্রেটারি রায়হানুজ্জামান দীপু বলেন, "ম্যারাডোনার সময় থেকেই আমরা আর্জেন্টিনার সমর্থক। ২০২২ সালে মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো আমাদের অনুপ্রাণিত করে। আশা করছি এবারও ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জিতবে। সেই প্রত্যাশা থেকেই আমরা এই মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেছি।"


আর্জেন্টিনা সমর্থক মো. ওমর ফারুক বলেন, "এত বড় আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমরা শতভাগ আশাবাদী, আর্জেন্টিনা ও মেসি আবারও বিশ্বকাপ জয়ের আনন্দ উপহার দেবে।"


বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বেনাপোল ও শার্শা এলাকার আর্জেন্টিনা সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয় মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ অংশগ্রহণকারীদের উৎসাহ দেন এবং অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ