পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আবু সাইদ ( ৪৭) ও আকরাম (৪৪) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে । আবু সাইদ উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে। ও আকরাম উপজেলা করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার ( ০২ এপ্রিল) বিকেলে আবু সাইদ পাশ্ববর্তী সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ উঠাতে যায়। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়৷ এসময় তার শরীরের উপর বজ্রপাত ঘটে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ ( ১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটি বজ্রপাতের শব্দ শুনে সে আহত হয়। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :