হাতিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এডভোকেট ফজলে আজিম তুহিন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরজু আক্তার,  হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন এডভোকেট ফজলে আজিম তুহিন।


শনিবার সকালে উপজেলার পৌরসভার বিভিন্ন প্লাবিত এলাকায় গিয়ে তিনি বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।


ত্রাণ বিতরণকালে এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যাকবলিত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।"


স্থানীয়রা জানান, টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ত্রাণ সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের ফলে হাতিয়ার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ