মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ৫ শতাধিক মুরগিসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 


মোংলা মাছ বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।


এতে প্রায় পাঁচ শতাধিক জীবন্ত মুরগি, নগদ অর্থ ও মালামালসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ করেই মাছ বাজার এলাকার একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশ্ববর্তী দোকানগুলোতে আঘাত হানে। আগুন দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মোংলা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ সদস্য এবং স্থানীয় শত শত মানুষের প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।


ব্যবসায়ীরা জানান, আগুনে বাজার সংলগ্ন একটি পাইকারি মুরগির আড়তের প্রায় ৫ শতাধিক মুরগি ভেতরেই পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনের তীব্রতায় পাশে থাকা আরও ৩টি মাছের আড়ৎ সম্পূর্ণ ভস্মীভূত হয়।


আড়তগুলোতে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও মাছ বিক্রির বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।


মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান , দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন পুরো বাজারে ছড়াতে পারেনি। বিদ্যুতের শক সার্কিট কারণে এ আগুনের সুত্রপাত বলে ধারনা করেন এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকতা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ