সাঁথিয়ায় নাম মাত্র কাজ করে প্রকল্পের টাকা হরিলুট


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পাবনা জেলা প্রতিনিধি।।


পাবনার সাঁথিয়া উপজেলায় এমপির দেয়া প্রকল্পে নাম মাত্র কাজ করে টাকা হরিলুটের অভিযোগ উঠেছে। মসজিদে যাতায়াতের জন্য রাস্তা সংস্কারের প্রকল্পে মসজিদের ফান্ডের টাকা নিয়ে কাজ করেছেন প্রকল্প কর্মকর্তা।


জানা যায় গত ২০২৫-২০২৬ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এর আওতায় উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চৌবারিয়া হতে খন্দকারের বাড়ী মসজিদ অভিমুখী কাঁচা রাস্তা সংস্কারের জন্য পাবনা-১ আসনের নির্বাচিত জামায়াত ইসলামী দলের এমপি ব্যারিস্টার নাজিবর রহমান মোমেন ৫,০০০০০ (পাঁচ লাখ) টাকা বরাদ্দ দেন। যার প্রকল্প কর্মকর্তা (পিআইসি) ভুলবাড়িয়া ইউনিয়নের ওই ওয়াডের সংরক্ষিত মহিলা সদস্য নিলুফার ইয়াসমিন মিনি।

সরেজমিনে দেখা যায়, রাস্তার শুরু থেকে নাম মাত্র মাটি ভরাট হয়েছে। মসজিদের পাশে পুকুরে বাঁশ ও প্লাস্টিকের নেট দিয়ে পাইলিং করা হয়েছে। সে বাঁশ এলাকাবাসী দিয়েছেন আর নেট ও গুনা মসজিদের ফান্ড থেকে দেয়া হয়েছে। স্থানীয় খলিল খন্দকারের ছেলে লিটন খন্দকার (৭০) জানান তিনি নিজে ও এলাকাবাসী বাঁশ দিয়েছেন। কফির প্রামানিকের ছেলে মায়াদুল বলেন তারা পাইলিং কাজে সহযোগিতা করেছেন।


এবিষয়ে পিআইসি সংরক্ষিত মহিলা সদস্য নিলুফার ইয়াসমিন মিনি সাংবাদিকদের জানান, তিনি কাজের সভাপতি আর সেক্রেটারি ভূলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন। সকল কাজ আলমগীর হোসেন করেছেন। কত টাকার কেমন কাজ কিছুই জানতে দেননি আলমগীর হোসেন।


উক্ত আলমগীর হোসেনের মোবাইলে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তাকে পাওয়া যায় নাই। বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ