সুবর্ণচরের সড়ক উন্নয়নে বড় প্রকল্প অনুমোদন, প্রশংসায় ছাত্রদল সম্পাদক নাছির


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচর ও সদর উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক সোনাপুর-থানারহাট-আক্তার মিয়ারহাট সড়কের সুবর্ণচর অংশের প্রায় ৬ কিলোমিটার উন্নয়ন কাজের অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় ১৫ কোটি ৬৬ লাখ ৮১ হাজার টাকার এ প্রকল্পের আওতায় হাজীগঞ্জ থেকে আক্তার মিয়ারহাট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, শক্তিশালীকরণ এবং ৩টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।


স্থানীয়দের মতে, সড়কটির হাজীগঞ্জ-আক্তার মিয়ারহাট অংশ দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় ছিল। বিভিন্ন স্থানে সড়কে ধস, ভাঙন ও খানাখন্দের কারণে প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও তদবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ও ভোগান্তির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন বলে স্থানীয়রা দাবি করছেন।


স্থানীয়রা আশা করছেন, প্রকল্পটির কাজ দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী হয়ে উঠবে। একই সঙ্গে সুবর্ণচরের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ