আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ৬ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় জেলা পুলিশের একটি চৌকস দল ৩১ বার তোপধ্বনি প্রদানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালনের শুভ সূচনা করা হয়।
এরপর জেলা পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন সহ যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সেই শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম(প্রশাসন ও অর্থ)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন(ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবদুল হালিম সহ দিনাজপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :