পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান রাজার অভিষেক বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


আইডিয়াল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরই আলম সিদ্দিকী মামুনের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক জাহিদুল আমিন ফিরোজের উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আইডিয়াল গার্লস কলেজ জিবির নবগঠিত এডহক কমিটির সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার, পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সহিদুর রহমান ও পাংশা সরকারি কলেজের সাবেক জিএস মো. আফসার উদ্দিন বিশ^াস প্রমূখ বক্তব্য রাখেন।


অতিথিবৃন্দ কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখাসহ কলেজের সার্বিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল গার্লস কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পরিচিতি অনুষ্ঠিত হয়।


আইডিয়াল গার্লস কলেজ জিবির শিক্ষক প্রতিনিধি, সহকারী অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, সহকারী অধ্যাপক ইন্দিরা পাল, সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ^াস, সহকারী অধ্যাপক তাসলিমা খানম, সহকারী অধ্যাপক রাশিদুল ইসলাম তপন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, কলেজ জিবির অভিভাবক সদস্যসহ কলেজের সকল বিভাগের প্রভাষক, কলেজের কর্মচারীবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ১৯৯৯ সালে পাংশার ঐতিহ্যবাহী আইডিয়াল গার্লস কলেজ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা আইডিয়াল গার্লস কলেজ জিবি’র এডহক কমিটির সভাপতি মনোনীত হন। এ উপলক্ষ্যে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ