মীর মোশারফ বাবু, কুমিল্লা জেলা প্রতিনিধি ।।
কুমিল্লা চান্দিনা উপজেলায় দুই সাংবাদিককে গোপনে ভিডিও ধারণের অভিযোগে হাতকড়া পরিয়ে হয়রানির ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুরকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বদলি করা হয়েছে।
দায়িত্ব পালনকালে দুইজন সাংবাদিক কে গোপনে ভিডিও করার অভিযোগে আটক করে তাদের হাতে হাতকড়া পরানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ফয়সাল আল নুরকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বদলি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :