সাতক্ষীরায় আইসিটি ও ইনোভেশন কমিটির সভা: তথ্য অধিকার বাস্তবায়নে জোর


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি


সাতক্ষীরা জেলা আইসিটি, ইনোভেশন ও তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস-এর সভাপতিত্বে এসকল সভা অনুষ্ঠিত হয়।


সভায় গতমাসের রেজুলেশনে উপর অগ্রগতি ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সহকারী প্রোগ্রামার সুব্রত দত্ত, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সরকারী প্রোগ্রামার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিআরটিএ সহকারী পরিচালক (ইন্জিনিয়ার) মোহাম্মদ জমির হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলামসহ অন্যান্য সদস্যগণ।

আইসিটি; শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকদের দক্ষতা প্রশিক্ষণ, ল্যাব ব্যবহার বিধি নিশ্চিতকরণ, মনিটরিং ও রিপোর্ট করা, শিক্ষার্থীদের কম্পিউটার শেখানো ও নির্ধারিত ফি ব্যবস্থাপনা, সরকারি অন্যান্য অফিস ও দপ্তর আইসিটি শাখা কার্যক্রম বিবিধ।


ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য জেলার সকল আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোতে জোর তদারকি, ল্যাব সচল রাখা ও শিক্ষার্থীদের ল্যাব ব্যবহার নিশ্চিত করা, ভাষা শিক্ষণ ল্যাব, রোবটিকস কর্নার স্থাপিত প্রতিষ্ঠান ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ইনোভেশনগুলো সংরক্ষক, সংগ্রহ ও নতুন নতুন কন্টেইন বা ধারণা সংগ্রহ ও মূল্যয়ন করা, বিবিধ।


তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবেক্ষণ; জেলা সকল সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য ও সিটিজেন চার্টার হালনাগাদ করা। এবং সরকারি যে কোন আদেশ দ্রুত সম্প্রচার করা বিবিধ। সভাগুলো সঞ্চালনা করেন সহকারী কমিশনার (শিক্ষা শাখা, আইসিটি শাখা) সুমাইয়া রহমান


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ