শ্যামনগরে দেড় শতাধিক নারীর বর্ণাঢ্য র‌্যালি: পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর (সাতক্ষীরা)।।


সাতক্ষীরার শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। গত রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় এক ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেন উপকূলীয় অঞ্চলের নারীরা।


দিবসটি উপলক্ষে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের দেড় শতাধিক নারী অংশগ্রহণ করেন। র‌্যালির মূল আকর্ষণ ছিল অংশগ্রহণকারী সকল নারীর পরনে একই ডিজাইনের বেগুনি রঙের শাড়ি। বর্ণিল এই মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিনগর পানির প্লান্ট এলাকায় গিয়ে শেষ হয়।


এ বছরের স্লোগান ছিল— “সকল নারী ও কন্যার জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ”। র‌্যালিতে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে নারীর সম-অধিকার, নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ গড়ার দাবি তুলে ধরেন। স্থানীয় বাসিন্দারা জানান, ইতিপূর্বে শ্যামনগরে এত বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজন দেখা যায়নি।


এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন-এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে:, এএফএডি (AFAD), এএসডিডিডব্লিউ (ASDDW), বিন্দু নারী উন্নয়ন সংগঠন। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিহা সদস্য সুফিয়া খাতুন, প্রতিমা রাণী, রেখা রানী গাইন, শেফালি বিবিসহ আরও অনেকে।


বক্তারা বলেন, "সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সম-অধিকার নিশ্চিত করা কেবল সময়ের দাবি নয়, বরং অপরিহার্য। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়তে তৃণমূল পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।" তারা নারীর ক্ষমতায়নে নারীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নারী নেত্রী, কমিউনিটি সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ