দিনাজপুরে ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬ এর উদ্বোধন।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।


কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিনাজপুরে ২০২৬ এর অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।


রবিবার ১৭মে বিকেল ৩টার সময় দিনাজপুর সিএসডিতে খাদ্য বিভাগ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।


এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার নীর্বাহী অফিসার তমালিকা পাল জেলার খাদ্য অধিদপ্তর ও খাদ্য গুদাম এর সকল কর্মকর্তা কর্মচারী এবং জেলার মিল মালিক কৃষকসহ স্থানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে ধান ও চাল সংগ্রহে কৃষকদের ন্যায্য মূল্যে ক্রয় এবং সরকারী নির্ধারিত দামসহ না না দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।


আরও বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সিএসডি খাদ্য বিভাগ দিনাজপুরের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন বক্তব্য শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ