সরকারি খাস জমি দখলমুক্ত করে আশ্রম বাজার ব্যবস্থার দাবি ব্যবসায়ী ও জনগণের


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

​রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:


লক্ষ্মীপুরের রামগতির আশ্রম বাজারে সরকারি খাস জমি দখলমুক্ত করে সু-পরিকল্পিত বাজার ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ। প্রধান সড়কের উপর চলমান এই কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। অথচ বাজারের পাশেই সরকারের খাস জমি থাকা সত্ত্বেও তা বেদখল হয়ে আছে। ফলে বেহালদশার সৃষ্টি হয়েছে। এতে বাজারের  ঐতিহ্য হারাচ্ছে।


​স্থানীয় সূত্রে জানা গেছে, রামগতি উপজেলার অন্তর্গত আশ্রম বাজারের মেইন রোডের ওপরেই প্রতিদিন বসে শাকসবজি, মাছ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। ব্যস্ততম এই সড়কের ওপর বাজার বসায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ​বাজারের পাশেই তিন শতাংশ খাস জমি অবৈধ দখলে রয়েছে। 


​বাজার সংশ্লিষ্টরা জানান, আশ্রম বাজার জরিদুনের পুলের ঠিক পশ্চিম পাশে তিন শতাংশ সরকারি খাস জমি রয়েছে। বাজারটি স্থানান্তরের জন্য এই জায়গাটি উপযুক্ত হলেও তা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন স্থানীয় হাবিব উল্যাহর ছেলে শেখ ফরিদ। ​প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও মেলেনি প্রতিকার।


​আশ্রম বাজারের ইজারাদার মোঃ হেলাল উদ্দীন জানান, বাজারটির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারি খাস জমি উদ্ধার করা জরুরি। এই প্রেক্ষিতে গত ২৩ মার্চ ২০২৬ ইং তারিখে রামগতি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অবৈধ দখলদার শেখ ফরিদকে সরকারি খাস জায়গা ছেড়ে দেওয়ার জন্য কড়া নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রশাসনের এই নির্দেশের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও (অদ্যবধি) জমি দখলমুক্ত করার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি বা প্রতিকার পাওয়া যায়নি।


​ব্যবসায়ী ও জনগণের দাবি, ​বর্তমানে বাজারের বেহাল দশা দূর করতে এবং যানজটমুক্ত পরিবেশে কেনাবেচার সুবিধার্থে অতি দ্রুত ওই তিন শতাংশ সরকারি খাস জায়গাটি দখলমুক্ত করার জোর দাবি উঠেছে। বাজার ব্যবসায়ী ও সাধারণ জনগণের একটাই দাবি— প্রশাসন যেন দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে উক্ত খাস জায়গায় সুপরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা করে দেয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ