লাকসামে মোঃ আবুল কালাম এমপিকে সংবর্ধনা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি


কুমিল্লার লাকসামে শুক্রবার (২৮) আগষ্ট বিকেলে পৌরশহরের উত্তর বাজার বিএনপি দলীয় কার্যালয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি শিল্পবিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দু’উপজেলা বিএনপি’ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটোয়ারী, সাধারন সম্পাদক সারোয়ার জাহান দোলন সহ লাকসাম উপজেলা ও পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


অপরদিকে লাকসাম উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটোয়ারী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি । বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ