মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সের ১৪ জন মায়ানমার নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করলে তাদেরকে বিজিবি'র হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদেরকে ক্রিলাইপাড়া চেকপোষ্ট থেকে আলীকদম ব্যাটালিয়ন সদরে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা সকলেই নিরস্ত্র এবং বেসামরিক পোশাকে আগমন করে।
অবৈধ অনুপ্রবেশ আইন/ফরেনার্স অ্যাক্ট , সরকারী নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ পূর্বক অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অনুপ্রবেশের দায়ে উক্ত মায়ানমার নাগরিকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার ১৯ আগস্ট ২০২৬ তারিখ আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :