নোয়াখালীতে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

‎​এ আর আজাদ সোহেল,  নোয়াখালী জেলা প্রতিনিধি।।


‎নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিবুল হাসান (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎শুক্রবার (১২ জুন) রাত ১২:৪৫ মিনিটে সুধারাম থানার মাইজদী পৌর এলাকার মাস্টার পাড়া পাটোয়ারী বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎​গ্রেফতারকৃত রাকিবুল হাসান বেগমগঞ্জ উপজেলার ১৫নং রাজগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলাদীনগর (মেহীদি মিজিবাড়ি) এলাকার মোঃ আব্দুল বাতেনের ছেলে।

‎​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের মহিউদ্দিনের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানাধীন ২নং মাইজদী পৌর ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাকিবুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎​জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ